নিখোঁজ রয়্যালবেঙ্গল
দি নিউজ লায়ন; গতিবিধির ওপর নজর রাখতে রেডিও কলার পড়ানো হয়েছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের গলায়। মাস পাঁচেক সব ঠিকঠাক থাকলেও আচমকাই গায়েব হয়ে গিয়েছে সেই বাঘ। প্রায় মাসখানেক হল তার আর কোনো খোঁজ পাচ্ছে না বনকর্মীরা। বনদফতর সূত্রে খবর, ২০২০ সালে ২৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার বসিরহাট রেঞ্জের হরিখালি জঙ্গল এলাকায় বনকর্মীদের পাতা খাঁচায় বন্দি হয়েছিল একটি সাত বছরের পুরুষ বাঘ।
সেই বাঘকে হরিখালি ফরেস্ট ক্যাম্পে গলায় রেডিও কলার পড়িয়ে বনকর্মীরা ছেড়ে দিয়ে ছিল হরিখালি জঙ্গল লাগোয়া নদীর চরে। এই অবধি সব ঠিকই ছিল। ১১ মে আচমকাই গায়েব হয়ে যায় বাঘ। রেডিও কলারের সিগন্যাল বন্ধ হয়ে যায় আচমকা। শেষ লোকেশন ট্র্যাক বাংলাদেশের তালপট্টি জঙ্গল। তবে বাঘের লোকেশন যানা না গেলেও এই ঘটনা অপ্রত্যাশিত বা নজিরবিহীন নয় বলেই মত সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। তাঁদের বক্তব্য, এর আগে গত বছরও এমন ঘটনা ঘটেছিল।
অনেক সময় রেডিও কলার বিকল হয়ে যায় যেহেতু যে জঙ্গলে শেষবার বাঘটির লোকেশন ট্র্যাক করা হয়েছিল তার খুব কাছে রায়মঙ্গল নদী তাই মনে করা হচ্ছে নদী পারাপারের সময় কোন ভাবে রেডিও কলার টি গলা থেকে খুলে পড়ে যেতে পারে কিংবা বিকল হয়ে গিয়ে থাকতে পারে কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু হয়েছে। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Post a Comment